সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

ঢাকা-কোলকাতার মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কোলকাতার বন্ধন এক্সপ্রেসের ট্রিপ একদিন করে বাড়ছে

  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫২ দেখা হয়েছে
সংগৃহীত ফটো



বাংলা হেডলাইনস: রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বুধবার জানান   বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী চাহিদার কথা বিবেচনা করে উভয় দেশের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-কোলকাতার মধ্যে চলাচলরত মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কোলকাতার মধ্যে চলাচলরত বন্ধন এক্সপ্রেস ট্রেনের ট্রিপ একদিন করে বাড়বে। মন্ত্রী রেলভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য ঘোষণা করেন।

মন্ত্রী এ সময় মৈত্রী ও বন্ধন ট্রেন চালুর ইতিহাস এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন রুট নিয়ে বলেন, অবিভক্ত ব্রিটিশ ভারত আমলে রেলওয়ের বাংলাদেশ-ভারত এর মধ্যে ৮টি ইন্টারচেঞ্জ রুট ছিল।

নূরুল ইসলাম সুজন বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি হতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের আরো একটি রাউন্ড ট্রিপ (বাংলাদেশি রেক দ্বারা) মঙ্গলবার ঢাকা-কলকাতা পথে এবং  বুধবার কলকাতা-ঢাকা পথে চলাচল করবে। এতে সপ্তাহে চার দিনের পরিবর্তে পাঁচ দিন শুধু সোম ও বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন ঢাকা-কলকাতা পথে মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে। অন্যদিকে সপ্তাহে চার দিনের পরিবর্তে পাঁচ দিন শুধু রবিবার ও বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন কলকাতা-ঢাকা পথে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে এবং আগামী ১৬ ফেব্রুয়ারি হতে বন্ধন এক্সপ্রেস ট্রেনের আরো একটি রাউন্ড ট্রিপ (ভারতীয় রেক দ্বারা) রবিবার কলকাতা-খুলনা-কলকাতা পথে চলাচল করবে। সপ্তাহে এক দিনের পরিবর্তে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার কলকাতা-খুলনা-কলকাতা পথে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে।

সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোফাজ্জেল হোসেন ও মহাপরিচালক মোঃ শাসসুজ্জামান উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com