রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বগুড়ার সারিয়াকান্দিতে প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্মরণসভা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি পাবলিক মাঠে বৃহস্পতিবার বিকালে বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কৃষিবিদ আবদুল মান্নানের স্মরণসভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে  বিশ্বের  বুকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন করে প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয়, দারিদ্রতার দেশ নয়। উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার দেশ।

কৃষিমন্ত্রী বলেন, প্রয়াত এমপি আবদুল মান্নান উন্নয়ন এগিয়ে নিতে কাজ করেছেন। দু:সময়ে তিনি ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। ’৭৫ পরবর্তীতে জিয়াউর রহমান, স্বাধীনতা বিরোধী অপশক্তি যখন আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছিল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর নানা চক্রান্ত, নির্যাতন, হয়রানী চলছিল তখন বঙ্গবন্ধু কন্যা মান্নানকে ছাত্রলীগের দায়িত্ব দেন। আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল মান্নান সবসময় বগুড়ার মানুষের কথা ভাবতেন।

রাজ্জাক বলেন সারিয়াকান্দি-সোনাতলার তৃণমূল মানুষের উন্নয়ন ছিল তার স্বপ্ন। আবদুল মান্নান বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে তার মেধা শ্রম ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। তার দৃঢ় প্রত্যয় ছিল সামনে এগিয়ে যাওয়ার। সারিয়াকান্দির আজকের স্মরণ সভা প্রমান করে আবদুল মান্নান আপনাদের কতটা প্রিয় ছিল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতির সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ মুনজিল আলী সরকার। আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক শ্যাম্পো, প্রয়াত আব্দুল মান্নান এমপির ছেলে সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ- সভাপতি অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু, মমতাজুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ হিমু, কাজী বেলাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এএমএম সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম রাজু প্রমুখ। এর আগে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ও অন্য অতিথিরা আবদুল মান্নানের কবর জিয়ারত করেন ।

রাজধানীর একটি হাসপাতালে গত ১৮ জানুয়ারি আব্দুল মান্নান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com