বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

রাজশাহীর বিদ্যা স্কুল অ্যান্ড কলেজে ১২০ রকমের পিঠা মেলা

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ১১৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীতে দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার রাজশাহীর কোর্ট ষ্টেশন মোড় এলাকায় বিদ্যা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় প্রায় ২৫ টি স্টল অংশগ্রহণ করে। এসব স্টলে বাহারি স্বাদের দেশীয়পিঠার মধ্যে চিতই পিঠা, ভাপা পিঠা, দুধ পুলি, ক্ষীর পুলি, সন্দেশ পিঠা, সাজ পিঠা, পুলি পিঠা, সবজি ঝাল সুন্দরী, গুড়ের ভাজা পিঠা, নারিকেলের নাড়ু, কাবাব ফুল, পাটি শাপটা, সেমাই পিঠা, ভর্তা মোমো, রস গোলাপ, রস কড়া, নারকেল কুটি, সিরা কড়া, বিবিখানা পিঠা, নকশী পিঠা, সুজির পাকন পিঠাসহ প্রায় ১২০ পদের নানা রকম পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। দামে সস্তা, ঘরোয়া পরিবেশে তৈরি এবং স্বাদের ভিন্নতার কারণে স্টলে স্টলে ক্রেতাদের  ভিড় ছিল লক্ষনীয়।

প্রতিবছরের ন্যায় এবারের পিঠা মেলা উৎসবে গ্রাম-বাংলার বিভিন্ন অঞ্চলের পিঠা প্রদর্শিত ও বিক্রয় করা হয়। রকমারি এসব পিঠা প্রতি পিস দশ টাকা থেকে শুরু করে পচিশ টাকায় বিক্রয় করা হয়।

এবিষয়ে প্রিন্সিপাল এম.এ হাসনাত জানায়, নাম জানা-অজানা দেশীয় নিজস্ব স্বাদের পিঠার সাথে পরিচয় করিয়ে দিতেই প্রতি বছর আয়োজন করা হয় এ পিঠা মেলা উৎসবের। পিঠা উৎসবকে ঘিরে আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। জাতি হিসেবে আমরা যে ভোজন বিলাসী মেলায় আগত শত শত দর্শনার্থী ও ক্রেতারাই এর প্রমাণ। নিজস্ব সংস্কৃতির সাথে আগামী প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজনের বিকল্প নেই বলেও তিনি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন,  প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিকুল ইসলামসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com