বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত

‘এখন একটাই কথা খালেদা জিয়াকে মুক্ত করবোই’: ফখরুল

  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখন তাদের একটাই কথা দলের কারবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করবেই।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিএনপির উদ্যোগে এক সমাবেশে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।

‘ক্ষমতাসীনদের প্রতিহিংসার নির্মম শিকার বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি’ তে সমাবেশটির আয়োজন করা হয়।

সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দেন ফখরুল।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার একটি বিশেষ আদালত একটি দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন। ঐ দিনই খালেদা জিয়াকে পুরাতন ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরাতন জেলখানায় পাঠানো হয়।    

আজকের সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, আমরা অনেক কথা বলেছি। অনেক সভা করেছি। অনেক দাবি জানিয়েছি। নির্বাচনে অংশ নিয়েছি। এখন আমাদের একটাই কথা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবই। আর সরকারকে বাধ্য করবো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। এই হচ্ছে এখন আমাদের একমাত্র কাজ।

ফখরুল অভিযোগ করেন  সম্পূর্ণ বেআইনীভাবে মিথ্যা মামলা সাজিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শুধু খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। দুই বছর সম্পূর্ণ বিনা কারণে রাজনৈতিক প্রতিহিংসায় তাকে আটক করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন ফখরুল।

বিএনপির মহাসচিব ফেব্রুয়ারি ১ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করে পুন:নির্বাচনের দাবি জানিয়েছেন।

মির্জা ফখরুল  বলেন, যতই যন্ত্র দিয়ে বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হোক এদেশের জনগণ সেটা করতে দেবে না।  মাত্র ১৫ শতাংশ ভোট নিয়ে মেয়র হওয়া যায়। কিন্তু জনগণের প্রতিনিধি হওয়া যায় না। তাই নির্বাচনের ফলাফলকে বাতিল করে দাও। পুনরায় জনগণের ভোটে মেয়র নির্বাচিত করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,  আজকে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের আন্দোলন এক সাথে করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com