বাংলা হেডলাইনস: বিশ্ব কাঁপিয়ে বাংলাদেশের টগবগে তরুণরা ছিনিয়ে নিলো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-২০২০।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ -২০২০ টুর্নামেন্টে রোববার ফাইনাল খেলায় শক্তিশালী ভারতকে হারিয়ে এই প্রথম বাংলাদেশ জয় করলো অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শিরোপা।
খেলায় জয় লাভের পর ও বিশ্বকাপ হাতে পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটাররা এবং স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা আনন্দে ফেটে পড়েন এবং বিভিন্ন ভঙ্গিমায় ও বিভিন্ন ভাবে ভাব প্রকাশের মাধ্যমে আন্দন্দ-উল্লাসে মেতে উঠেন।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে বৃষ্টি আইনে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের তরুণরা।
এই টুর্নামেন্টে ক্রিকেট সেরা আটটি অংশগ্রহণকারী দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান তৃতীয় এবং স্বাগতিক সাউথ আফ্রিকার অবস্থান সর্বনিম্নে।
বিশ্বকাপ শিরোপা অর্জনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টীমকে অভিনন্দন জানান।