শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জোড়া খুনের আসামিদের বাদীকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামের সানু ও নওশাদ এর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নিহতদ্বয়ের পরিবার ও এলাকাবাসী। জোড়াখুনের মামলার এজাহারভুক্ত ১২জন আসামিদের মধ্যে ৪জনকে পুলিশ গ্রেফতার করলেও বাকি আসামিরা  রয়েছে ধরাছোয়ার বাইরে। গ্রেফতারকৃতরা জামিনে বের হয়ে নানা রকম হুমকি ধামকি দিচ্ছে।

আজ রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে কয়েক হাজার  নারীপুরুষ ও শিশুরা অংশ গ্রহন করে হত্যাকারীদের বিচার দাবি করেন।

মানববন্ধনে এলাকাবাসী জানায়, মামলার এজাহারভুক্ত ৪জন আসামি গ্রেফতার হলেও তাদের মধ্যে ৩জন জামিনে মুক্তি পেয়েছে। এই মুক্তিপ্রাপ্ত তিনজন ইলিয়াস, নজরুল ও নিজাম তাদের ঘনিষ্ট সহযোগী স্থানীয় বাবলু ও তার ভাই সাইদুর, আলম টাইগার, মজনু, খাজা, শামসুল ও শাকিল এরা মামলা তুলে নেয়ার জন্য মামলার বাদীকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এতে করে মামলার বাদী ও তার পরিবার পরিজন আতংকে দিন কাটাচ্ছেন।

উল্লেখ, ২০১৯ সালের ২৭মার্চ সকাল ১০টার দিকে নিহত সানুর ভাতিজা বাচ্চুর কাছে মোটর সাইকেল চান একই এলাকার বাবু মিয়া। এসময় বাচ্চু মোটর সাইকেল না দেয়ায় বাবু ও তার লোকজন বাচ্চুকে মারধর করে। এ ঘটনা জানার পর সানু ও তার পরিবারের লোকজন সকাল ১১টার দিকে তার ভাতিজাকে মারধরের বিষয়টি জানতে বাবুদের বাড়িতে যান। এসময় বাবু ক্ষিপ্ত হয়ে বাবু ও তার লোকজন সানুর উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে সানুকে কোপাতে থাকে।

সানুকে বাঁচাতে পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় ৬জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক সানু ও নওশাদকে মৃত ঘোষনা করেন। পরে এ ঘটনায় নিহত নওশাদের ছোট ভাই শাহজাহান কবির বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৪জনকে গ্রেফতার করলেও বাকি আসামিরা রয়েছে ধরাছোয়ার বাইরে। পরে গ্রেফতারকৃত চারজনের মধ্যে ৩জন আসামি জামিনে ছাড়া পেয়ে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com