বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে অটোরিকশা প্রদান করলেন ওসি

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে  সম্প্রতি সড়ক দূর্ঘটনায় আহত শিশুর বাবাকে অটোরিকশা প্রদান করলেন সদর পুলিশ স্টেশনের অফিসার-ইন-চার্জ (ওসি)মোহাম্মদ দাউদ। আহত শিশুর চিকিৎসার দায়িত্বও নিয়েছেন তিনি।

 সোমবার দুপুরে  সিরাজগঞ্জ সদর থানা চত্বরে ভ্যানচালক আব্দুল মোতালেবের হাতে ওই রিকশাটি তুলে দেন ওসি। আহত শিশুর স্বজনেরা জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামের মোতালেবের ছেলে মোন্নাফের (৮) গত বছরের ২৩ অক্টোবর সড়ক দূর্ঘটনায় একটি পা কেটে দু-ভাগ হয়ে যায়। ভ্যানগাড়ি বিক্রি করে ও আত্মীয়-স্বজনদের কাছে সাহায্য নিয়ে আহত সন্তানের চিকিৎসা করা হয়।

কাটা পা জোড়া লাগাতে অনেক টাকার প্রয়োজন। এ কারণে সমাজের বিত্তশালীদের কাছে হাত বাড়িয়ে তেমন সাড়া পায়নি। অবশেষে ওসি মোহাম্মদ দাউদ আহত ছেলেটিকে দেখে তার চিকিৎসার সকল দায়িত্ব নেন। ইতিমধ্যে তার সহযোগিতায় অপারেশন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ওসি বলেন, ওই ভ্যানচালক তার সন্তানের চিকিৎসার টাকার জন্য মানুষের  দ্বারে দ্বারে ঘুরছিলেন। সে সময় আহত ওই ছেলেটির   চিকিৎসার দায়িত্ব নিয়েছি। ওই শিশু পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত অসহায় পরিবারটির পাশে থাকতে চাই। এরই ধারাবাহিকতায় একটি অটোরিকশা তার বাবার হাতে তুলে দিয়েছি। এ সময় সংশ্লিষ্ট থানার অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com