মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

আত্রাইয়ে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১০ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর আত্রাই আরিফুল ইসলাম (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত মাছ ব্যবসায়ী আরিফুল ইসলাম আত্রাই উপজেলার বাঁকা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আরিফুল তার ব্যবসায়িক কাজে পরিবারসহ আত্রাই সদরে থাকেন। রবিবার বিকেলে তিনি তার গ্রামের বাড়ি উপজেলার বাঁকা গ্রামে যান। রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন আরিফ।

রাত ২টার দিকে তার চাচা রেজাউল ইসলাম জেগে দেখেন আরিফুলের দরজা খোলা। সে ঘরে নেই। এ সময় বাহিরে বের হলে বাড়ির কাছেই থাকা একটি ড্রামের পাশে আরিফের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন  জানান, লাশ উদ্ধারের পর মাথার পিছনে ও বুকসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপানোর চিহ্ন দেখা গেছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com