শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে বেসরকারি সংস্থা আশার শিক্ষা সেবিকা কর্মশালা

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে বেসরকারি সংস্থা আশা’র শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের ডায়মন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে আশার পরিচালক আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খান। অন্যানের‌ মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফা রহমান, আশার’র উপ- পরিচালক গোলাম রব্বানী খান, বিভাগীয় ব্যবস্থাপক একেএম তারেক, অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক আব্দুল্লাহ আল হারুন, সিনিয়র শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলী, সিনিযর জেলা ব্যবস্থাপক সমীর চন্দ্র রায় বক্তব্য রাখেন। শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালায় জেলার সকল শিক্ষা সেবিকা ও সুপারভাইজাররা অংশ নেয়।

সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝড়ে পড়া রোধে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা-আশা এই সম্মেলন ও কর্মশালার আয়োজন করে।

সম্মেলনে বক্তারা বলেন, আশা কর্তৃক গৃহিত ও চলমান কর্মসূচি যথাযথভাবে করতে পারলে সুবিধা বঞ্চিত ও ঝড়েপড়া শিশুরা শিক্ষায় এগিয়ে যেতে পারবে এবং সরকারের কাংক্ষিত উন্নয়ন সম্ভব হবে। ঝড়ে পড়া শিশুদের শিক্ষার ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের পাশাপাশি  বেসরকারি সংস্থাও বিশেষ ভূমিকা পালন করছে। মানিকগঞ্জ জেলায় ১৪টি আশা  ব্রাঞ্চের ২১০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৬হাজার ৩০০ শিক্ষার্থী এই সুবিধার আওতায় এসেছে। প্রতিটি শিক্ষা কেন্দ্রে একজন শিক্ষা সেবিকার মাধ্যমে পাঠদান পরিচালনা করা হয়। এদের মাসিক সভা, ত্রৈমাসিক প্রশিক্ষনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

আশার কর্মকর্তারা বলেন, প্রাথমিক পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থী ঝড়ে পড়া হ্রাস করা, নিম্ম ও নিম্ম মধ্যবিত্ত শ্রেনীর শিক্ষার্থীদের বিদ্যালয়ের দেয়া পাঠ আয়ত্ত করতে সহায়তা করা, প্রাথমিক পর্যায়ের শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদান করা, প্রাক প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুত করাই হচ্ছে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির মূল উদ্দেশ্য।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com