রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

গোদাগাড়ী পৌর মেয়রের সঙ্গে ইন্দোনেশীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীর পৌর মেয়র মনিরুল ইসলাম বাবুর সঙ্গে আইডিবি প্রকল্পের ইন্দোনেশিয়ার বাংলাদেশ প্রতিনিধি ও বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনসালটেন্ট এএম ট্রিস হারডায়ান্টোর সৌজন্য সাক্ষাত হয়েছে। সেই সঙ্গে নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন প্রকল্পের  এলাকা পরিদর্শন করেন।  

আজ মঙ্গলবার সকাল ১১ টায় গোদাগাড়ী পৌর মেয়রের অফিস কক্ষে সাক্ষাৎ করেন। সেখানে কুশলাদি বিনিময় ও কাজের অগ্রগতি আলোচলা শেষে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। প্রথমে গোদাগাড়ী পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা এলাকার নির্ধরিত স্থান জলাহার গ্রামে যান। সেখানের প্রায় ৪ বিঘা জমি দেখেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন।পরে পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের সরাসরি পদ্মা নদী হতে পৌর নাগরিকদের জন্য পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জায়গা ঘুরে ঘুরে দেখেন।

সেই সাথে পদ্মানদীর কিনারা ঘুরে দেখেন এবং কিভাবে পদ্মা নদী হতে পানি উত্তোলন করে পৌর নাগরিকদের পানি সরবরাহের সেবা নিশ্চিত করা যায় তা আলোচনা করেন।

গোদাগাড়ী পৌর মেয়রের নেতৃত্বে পরিদর্শন দল নিরাপদ পানি সরবাহের ব্যবস্থাপনা পরিকল্পনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। আইডিবি প্রকল্পের ইন্দোনেশিয়ানের বাংলাদেশ প্রতিনিধি ও বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কনসালটেন্ট এএম ট্রিস হারডায়ান্টোর পৌর মেয়র কে বলেন, পৌর এলাকার উন্নয়ন কাজ দ্রুত সময়ে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা চালাবো। এখন হতে আপনার সঙ্গে আমাদের ঘনঘন মতবিনিময় করতে হবে। যাতে কাজটি অত্যন্ত ফলপ্রসূ হয় এবং যথাসময়ে কাজের পরিকল্পনা মাফিক শেষ করতে পারি। তিনি পৌর মেয়র কে ধন্যবাদ জানান এবং তার দেশে ঘুরতে আমন্ত্রণ জানান।

এই সময় পরিদর্শন দলে উপস্থিত ছিলেন, আইডিবি প্রকল্পের জনস্বাস্থ্য বিভাগের এবং কাজটি বাস্থবায়নকারি প্রতিষ্ঠান ফরহাদ কনসালটেন্ট এবং আর্টিচেকস লিমিটেডের ডেপুটি টিম লিডার ও অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, অবসরপ্রাপ্ত প্রকৌশলী সাখাওয়াত হোসেন, জনস্থাস্থ্য প্রকৌশল রাজশাহীর নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান, চাঁপাই নবাবগঞ্জ জেলার জনস্বাস্থ্যর নির্বাহী প্রকৌশলী অমিত কুমার, গোদাগাড়ী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহিনুল হক, রেসিডেন্সিয়াল প্রকৌশলী রতম কুমার রায়, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এম. আবদুল বাতেন, গোদাগাড়ী পৌর সভায় প্রশাসনিক কর্মকর্তা আলম জহির, পৌর সার্ভেয়ার কবির হোসেন প্রমুখ।

প্রকল্পটি বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) ও আইডিবির প্রকল্পের অধিনে প্রাথমিক অবস্থায় ১৮ কিলোমিটার পদ্মানদী হতে পানি উত্তোলন করে তা খাবার উপযোগী করে পৌর বাসিকে তা সরবরাহ করবে এবং প্রায় সাড়ে ৯ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থাপনায় কাজ করবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com