বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে শ্বশুর বাড়িতে জাহাঙ্গীর (৩৮) নামে এক জামাই ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের উড়িয়াবাড়ী গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি তার শ্বশুর বাড়ি ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকায় শ্বশুর হায়দার আলীর বাড়িতে বসবাস করে আসছিলেন। সকালে আত্মহত্যার খবর পেয়ে বাড়ির উত্তর পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।