মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গ্যাস সংকট ।। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা

রূপালী বিশ্বকাপ এখন ঢাকায়।।জয়ী টাইগারদের উষ্ণ সংবর্ধনা

  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩৬ দেখা হয়েছে
ফটো পিআইডি ।

বাংলা হেডলাইনস: প্রত্যাশিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-২০২০ এখন রাজধানী ঢাকায়। বিজয়ী ইয়ং ক্রিকেট টাইগাররা রূপালী বিশ্বকাপ নিয়ে বুধবার বিকেলে ঢাকায় পৌঁছিয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ও মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শত শত ক্রিকেট সমর্থকরা বিশেষ করে তরুণ সমর্থকরা ভালবাসা, আনন্দ ও উল্লাসের মাধ্যমে বরণ করে নেয় জাতীয় বীরদেরকে। ক্রিকেট পাগল সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে বিশ্বকাপ বিজয়ী ক্রিকেট প্লেয়ারদের বহনকারী বাসটিকে ঘিরে আন্দন্দ উল্লাসে ফেটে পড়েন।

মিরপুরে স্টেডিয়ামে সমর্থকরা বাংলাদেশ বাংলাদেশ শ্লোগান, ব্যান্ড বাজিয়ে জয়ী টাইগারদের অভিনন্দন জানান। বিকেল পাঁচ টার দিকে বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টীমকে বহনকারী ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাঁদেরকে পুস্পস্তবক দিয়ে বরণ করেন। বিজয়ী ক্রিকেটারদের গলায় ফুলের মালা পড়িয়ে দেওয়া হয়।

বিসিবির পক্ষ থেকে  শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বিজয়ী দলকে সংবর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে কেক কাটা হয় এবং আতশবাজি করা হয়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা করেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিমের প্লেয়ারদের দক্ষতা বাড়ানোর জন্য আরও দুই বছর স্পেশালাইজড ট্রেনিং এর ব্যবস্তা করে হবে। এই দুই বছর প্রতিটি প্লেয়ারকে প্রতি মাসে এক লাখ টাকা করে দেওয়া হবে।

বিশ্বকাপ বিজয়ী দলের অধিনায়ক আকবর আলী বলেন এই জয় ক্রিকেটকে এগিয়ে  নিতে সহযোগিতা করবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন বিজয়ী ক্রিকেটারদের আগামী শুক্রবার অথবা পরবর্তী শুক্রবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণসংবর্ধনা দেওয়া হবে।

গত ৯ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ -২০২০ টুর্নামেন্টে ফাইনাল খেলায়  চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে  বাংলাদেশ প্রথম  অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জয় করে।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের তরুণরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com