বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

বগুড়ায় ভালবাসার গোলাপ ৫০ টাকা।।অর্ধ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় বসন্ত উৎসব ও  ভালোবাসা দিবসে ফুলের মার্কেট জমে উঠতে শুরু করেছে। শহরের শহীদ খোকন পার্কের পাশে গড়ে ওঠা ফুল মার্কেটে ক্রেতাদের ভিড় শুরু হয়েছে। ভালবাসা দিবসে সবচেয়ে বেশি আকর্ষণীয় থাই ‘লাল গোলাপ’৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা অন্তত অর্ধ কোটি টাকার ব্যবসার চিন্তা করলেও দিবস দুটি একদিনে পড়ায় তারা কিছুটা চিন্তিত।

বৃহস্পতিবার দুপুরে শহরের ফুল মার্কেটে গিয়ে দেখা গেছে, প্রতিটি  দোকানে হরেক রকম ফুল সাজানো থাকলেও কেনাবেচা তেমন জমে উঠেনি। ক্রেতাদের অধিকাংশই স্কুল ও কলেজ পড়ুয়া তরুণ-তরুণী। সবধরণের ফুল কিনলেও লাল গোলাপের চাহিদা ছিল বেশী । উপজেলাগুলোতেও ফুল বিক্রি করা হচ্ছে। ভালবাসা দিবসে সবচেয়ে আকর্ষণীয় লাল গোলাপ (থাই) ৫০ থেকে ৬০ টাকা, চায়না ও দেশি গোলাপ আকার ভেদে ১৫ থেকে ৩০ টাকা,  গ্লাডিওলাস প্রতি পিস ১৫-২০ টাকা, জারবেরা প্রতি পিস ১৫-২০ টাকা, রজনীগন্ধা দেশি প্রতি পিস ৬-৭ টাকা ও হাইব্রিড ৭-৮ টাকা, জিপসি ১৫০ টাকা, গাদাফুল ১০০ পিস ৪০০ টাকায় বিক্রি হয়। নারীদের ক্রাউন (মাথার রিং) প্রতিপিস ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বগুড়া জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও করতোয়া ফুলঘরের মালিক লক্ষণ দাস অমিত বলেন, তারা ১৭ জন এখানে ফুল কেনাবেচা করেন। সারাবছর ফুল বিক্রি হলেও বিশেষ দিবস ও উৎসবকে সামনে রেখে ভারত, যশোহরের গদাখালি, কালিগঞ্জসহ বিভিন্ন মোকাম থেকে ফুল আনা হয়। এবার মোকামে দাম বেশি হওয়ায় প্রতিটি দোকানে গত বছরের চেয়ে কম ফুল তোলা হয়েছে। গত বছর গড়ে ৭ থেকে ১০ হাজার থাই লাল গোলাপ তোলা হলেও এবার অর্ধেক। তিনি ছাড়াও লাভলী ফুলঘরের মালিক বাবলু শেখ জানান, একদিকে ফুলের দাম চড়া এবং অন্যদিকে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস একদিনে হওয়ায় এবার তাদের ব্যবসা মন্দা যাবে। তারা অর্ধকোটি টাকার ব্যবসার টার্গেট করলেও পূরণ না হবার আশংকা করছেন। তারা আরো জানান, এ দুটি উৎসবে ব্যবসা মন্দা গেলেও আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভালো ব্যবসা করবেন বলে আশা করেন।

এদিকে ভালোবাসা দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা শহরের বিভিন্ন স্পট সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ্ধসঢ়; সুলতান কলেজ, সরকারি মজিবর রহমান মহিলা কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে। তারা ঐতিহাসিক মহাস্থানগড়, গোবিন্দভিটা, বেহুলার বাসরঘরসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান। এদের কেউ ব্যক্তিগত গাড়ি আবার কেউ কেউ মোটর সাইকেলে বেড়াতে যান। সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

শহরের খোকন পার্ক সংলগ্ন ফুল মার্কেটে ফুল কিনতে আসা সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া রহমান জানান, বসন্তকে বরণ ও ভালাবাসা দিবসকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও ফুল কিনতে এসেছেন। তবে প্রতিটি ফুলের দাম গত বছরের চেয়ে বেশি চাওয়া হচ্ছে। বড় সাইজের প্রতিটি থাই গোলাপের দাম ১০০ টাকা হাকা হলেও শেষ পর্যন্ত ৫০ টাকায় কিনতে পেরেছেন। শহরের সুত্রাপুরের নব-বিবাহিতা তরুণী শারমিন আকতার জানান, গত বছর ভালোবাসার মানুষকে ফুল উপহার দিয়েছিলেন। তিনি তাকে একগুচ্ছ রজনীগঞ্জা ও জারবেরা ছাড়াও ক্রাউন উপহার দেন। এবার তারা দম্পতি; তিনি প্রিয় মানুষের জন্য দুটি টকটকে লাল গোলাপ কিনেছেন। অবশ্য বর তাকে কী দিবেন তিনি তা এখনও জানেন না।

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে সামনে রেখে আইন-শৃংখলা বাহিনী খুব তৎপর রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com