সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

শীঘ্রই শিক্ষা আইন ২০২০ মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৭৫ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শীঘ্রই শিক্ষা আইন ২০২০ মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। শিক্ষা আইন ২০২০ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আজ বৃহস্পতিবার  ঢাকায় বসুন্ধরা কনভেনশন সিটিতে দ্য মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সভাপতির বক্তব্যে এই কথা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, সরকার একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করছে এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতার নির্দেশিকা, সমন্বিত ভর্তি পরীক্ষা, মাস্টার প্ল্যান অনুযায়ী অবকাঠামো উন্নয়ন গবেষণাকে উৎসাহিত করতে বরাদ্দ বৃদ্ধি, কেন্দ্রীয় গবেষণাগার ও উদ্ভাবন ল্যাব স্থাপন, লাইব্রেরি সুবিধা বিস্তৃতকরণ, আবাসিক সুবিধা বৃদ্ধিকরণ, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীদের সর্বোচ্চ আসন সংখ্যা নির্দিষ্টকরণ, সমন্বয়ের মাধ্যমে কর্ম জগতের চাহিদা অনুযায়ী কোর্স কারিকুলাম প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ প্রদানের জন্য ইনস্টিটিউট স্থাপন, শিক্ষকদের কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপনের এবং আন্তর্জাতিক উচ্চমানের জার্নালে তাদের গবেষণাপত্র প্রকাশের বিষয়ে সহযোগিতা প্রদান-সহ উচ্চ শিক্ষার মান বৃদ্ধিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে, পিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ, সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান। আরো বক্তব্য রাখেন দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অভিনয় চন্দ্র সাহা, দ্য মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অভ্ ট্রাস্টিজের সদস্য এডভোকেট রোকসানা খন্দকার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com