বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

বগুড়ায় বসন্ত উৎসব পালিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬১৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করেছে।

বসন্ত উৎসব ও  ভালোবাসা দিবস একদিনে হওয়ায় উৎসবটি আরো প্রাণবন্ত হয়ে উঠে। ‘বিশ্ব-হৃদয় রাঙাবো আমি পুস্পের সৌরভে’ এ শ্লোগানকে সামনে রেখে সংশপ্তক থিয়েটার বগুড়া শুক্রবার রোমেনা আফাজ মঞ্চে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্যামল বিশ্বাস বিকালে বসন্ত উৎসবের উদ্বোধন করেন। সংসপ্তক থিয়েটার বগুড়ার সহ-সভাপতি নিভা রানী সরকার পূর্নিমার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, জেলা শিল্পকলা একাডেমির কালচারার অফিসার শাহাদৎ হোসেন, আনন্দকণ্ঠের সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সেরা দম্পত্তি নির্বাচন ও ফানুস উড়ানো হয়। এদিকে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা শহরের বিভিন্ন স্পট সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, সরকারি মজিবর রহমান মহিলা কলেজ, হোটেল মম ইন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করে। তারা ঐতিহাসিক মহাস্থানগড়, গোবিন্দভিটা, বেহুলার বাসরঘরসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান। এদের কেউ ব্যক্তিগত গাড়ি আবার কেউ কেউ মোটরসাইকেলে বেড়াতে যান। তরুণরা পাঞ্জাবী ও তরুণীরা শাড়ি পড়েন। দিবস দুটি পালনে শহরে শহীদ খোকন পার্ক সংলগ্ন ফুল মার্কেটে প্রচুর ফুল বিক্রি হয়।

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসকে সামনে রেখে আইন-শৃংখলা বাহিনী খুব তৎপর ছিল। উৎসবমুখর পরিবেশে দুটি দিবস পালিত হয়েছে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যাইনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com