বাংলা হেডলাইনস: আওয়ামী লীগ আসন্ন পাঁচটি সংসদীয় আসনের উপ-নির্বাচনে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
শনিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আসন্ন বাংলাদেশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা ১০-আসনে সাবেক শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন , বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান, গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, বাগেরহাট-৪ আসনে আমিরুল আলম মিলন এবং যশোর-৬ আসনে শাহিন চাকলাদার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র পদে রেজাউল করিম চৌধুরী।
এর আগে সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক সভায় আসন্ন সংসদ উপ নির্বাচনে ও চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনের দলের প্রার্থীদের চূড়ান্ত করে।