বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বাস চাপায় দুইজন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল:  টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর এলাকায় বাস চাপায় দুইজন নিহত হয়েছে।

রোববার  বিকাল সাড়ে ৫টার দিকে সেতুর গোলচত্ত্বরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইনুদ্দিন হামিন তূর্য, পিতা মোসলেউদ্দিন, গ্রাম মনোহরপুর, লক্ষ্মীপুর সদর এবং সাদিয়া রহমান, পিতা সাইদুর রহমান, গ্রাম তোরগাও, কাপাসিয়া , গাজীপুর।      

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোবিন্দগঞ্জ ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-৯৯৭৫) গাড়িটি সেতুপূর্ব গোলচত্ত্বর পার হওয়ার সময় একটি ভ্যান গাড়িকে চাপা দেয়। এঘটনায় ঘাতক বাসটিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষামোড় এলাকা থেকে আটক করা হয়। তবে এর আগে গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com