সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

হরিরামপুর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৫ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: জেলার হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি ও সরকারি কর্তব্য পালনে হেনেস্তা করার অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামকে শারীরিক লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গত ৪ ফেব্রুয়ারি তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন। এ ঘটনায় তিনি জেলা প্রশাসকসহ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছেও লিখিত অভিযোগ করেন।

উপজেলা পরিসংখ্যান বিভাগে গণনাকারী (সুপারভাইজার) নিয়োগকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান উপজেলা মৎস্য কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর পর তাঁকে বদলিসহ প্রাণনাশের হুমকি দেন।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত গত ১৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যানের এ ধরণের কর্মকান্ড উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করতে পারে, যা সার্বিকভাবে উপজেলা পরিষদের কার্যক্রমকে বাস্তবায়নের অচলাবস্থার সৃষ্টি ও জনস্বার্থ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশংকাসহ অন্যান্য উপজেলা পরিষদের বিরূপ  প্রভাব ফেলতে পারে। স্থানীয় সরকার বিভাগ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আমলে এনে উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ এর ১৩ (ঘ) ধারা অনুযায়ি উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানকে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়। সেই সাথে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা দেওয়া হয়।

মানিকগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খান বলেন, প্রজ্ঞাপনের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।

বরখাস্ত হওয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। গত ৪ ফেব্রুয়ারি মৎস্য কর্মকর্তাকে মুক্তিযোদ্ধা সংসদে ডেকে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল পরিসংখ্যান বিভাগের গণনাকারী নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে। তাকে কোন  ধরণের হুমকি দেওয়া হয়নি। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। অভিযোগ প্রমাণ না করেই একতরফা ভাবে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com