মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

গাড়ি চালককে ছুরিকাঘাতে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০১ দেখা হয়েছে
স্বজনদের আহাজারি ।

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় দুর্বৃত্তরা নয়ন মিয়া (৩০) নামে এক প্রাইভেট কার চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে। রোববার মধ্য রাতে শহরের নিশিন্দারা চকরপাড়ার একটি বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, পেশায় প্রাইভেট কার চালক নয়ন মিয়া নিশিন্দারা মধ্যপাড়ার আবদুল মজিদের ছেলে। গত ১৩ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা নিশিন্দারা খাঁপাড়া এলাকায় নয়নের খালাতো ভাই তুহিনের (২২) পেটে ছুরিকাঘাত করে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার রাতে নয়ন তার ভাই তুহিনের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান। সেখান থেকে ফিরে নূরারী মোড়ে বন্ধুদের সাথে আড্ডা দেন। রাত ১১টার দিকে নিশিন্দারা চকরপাড়ায় ওমর ফারুক স্কুলের পিছনে একটি বাগানে তাকে ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা নয়নকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিশিন্দারা উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আবদুল গফুর জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকান্ডের কারণ জানা সম্ভব হয়নি; পরিবারের সদস্যরাও নিশ্চিত করে কিছু বলতে পারছেনা। এ ব্যাপারে তদন্ত ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১৩ ফেব্রুয়ারি রাতে ইসলামী জলসা থেকে ফেরার পথে তার খালাতো ভাই তুহিনকে ছুরিকাঘাত করা হয়। অনেকের ধারণা , ওই দুর্বৃত্তরাই নয়নকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com