রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

বনফুল, ভাগ্যকুল, এরাবিয়ান কেক, আল্লাহর দান বিরিয়ানি ঘর সহ ১৩৭ টি প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:   বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৬৩ জন কর্মকর্তার নেতৃত্বে গতকাল সোমবার ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং বিভিন্ন জেলায় ৬৩টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা ও ৪টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১৩৭টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৫২ হাজার ৭শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

ঢাকার রামপুরা, হাতিরঝিল, নিউমার্কেট ও কলাবাগান এলাকায় বাজার তদারকিকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ওমর ফারুক স্টোর, দাউদকান্দি রাইস স্টোর, মাসুম স্টোর, রহমান রাইস স্টোর, বড় মিয়া স্টোর, আবু তাহের স্টোর, আল্লাহর দান বিরিয়ানি ঘর, আইনালের মাংসের দোকান কে যথাক্রমে ২ হাজার টাকা, ১ হাজার টাকা, ২ হাজার টাকা, ১ হাজার টাকা, ২ হাজার টাকা, ২ হাজার টাকা, ২ হাজার টাকা, ১ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে বনফুল এন্ড কোং, কাঁচা লংকা রেস্টুরেন্ট কে যথাক্রমে ১০ হাজার টাকা, ১০ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে এরাবিয়ান কেক এন্ড সুইট, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার কে যথাক্রমে ৫ হাজার টাকা, ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থাৎ গত ১৭ ফেব্রুয়ারি বিভিন্ন অপরাধে সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 এছাড়া দেশব্যাপী ৫৭টি বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যকলাপ, ওজনে কারচুপি, সেবা প্রদানে অবহেলা ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ১২১টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৮৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়, পিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়।

অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৪ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ৬ হাজার ২৫০ টাকা প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com