শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিঙ্গাইরে আগুনে ঝলসানো যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিঙ্গাইরে অজ্ঞাতনামা এক যুবককে হত্যা করে দুর্বৃত্তরা আগুন দিয়ে ঝলসিয়ে দিয়েছে।

মঙ্গলবার দুপুরে সিঙ্গাইর থানার পুলিশ আগুনে ঝলসানো ওই লাশ উদ্ধার করেছে। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবক জিন্সের প্যান্ট পরিহিত ছিল।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের চর গোলড়া এলাকার চকের মধ্যে আগুনে পোড়া এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক  আব্দুস সাত্তার বলেন, উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর হবে। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত যুবকের পরিচয় সনাক্ত ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com