বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

সিনেমা হল বাঁচাতে স্বল্প সুদে ঋণ, বিদ্যুৎ বিলহ্রাস সহ বিভিন্ন পদক্ষেপ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৩ দেখা হয়েছে
ফটো পিআইডি ।

বাংলা হেডলাইনস: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র শিল্প ও শিল্পীরা বাঁচবে। 

মঙ্গলবার বিকেলে রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ  চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি (বিএফপিডিএ), বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

অবৈধ ডিটিএইচ উচ্ছেদ, বিদেশী টিভি চ্যানেলে অবৈধ বিজ্ঞাপন প্রচার বন্ধ, দেশের টিভি চ্যানেলগুলোকে ক্যাবলক্রমে প্রথমে রাখা- দেশি গণমাধ্যমশিল্প বাঁচাতে এধরনের সাহসী পদক্ষেপ নেয়া তথ্যমন্ত্রী ড. হাছান সিনেমা হল বাঁচাতেও তার মন্ত্রণালয়ের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন।

অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সাথে কিভাবে স্বল্পসুদে হল মালিকদের দীর্ঘমেয়াদী ঋণ দেয়া যায়, সেবিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি  মন্ত্রিপরিষদ ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথেও আলাপ করা হবে এবং একটা সমাধানে পৌঁছানো যাবে। 

সেই সাথে সিনেমা হলের বিদ্যুৎ বিল হ্রাসে বিদ্যুৎ মন্ত্রণালয়ে দেয়া পত্রের বিষয়ে পুণরায় তাগিদপত্র ও আলোচনা করা হবে, জানান ড. হাছান। চলচ্চিত্রকে ‘শিল্প’ ঘোষণার পরও শিল্পের মালামাল আমদানি ক্ষেত্রে যে সুবিধা আছে সেই সুবিধাটা নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে কথা বলে, গেজেটে পরিবর্তন আনতে হবে, বলেন তিনি। 

 ‘সিনেমা হল থেকে প্রযোজকরা টাকা পায় না’ -সভায় উত্থাপিত এবিষয়ে মন্ত্রী বলেন ‘প্রথম দিকে আমরা সিনেপ্লেক্সগুলোতে একটা হার নির্ধারণ করে দিতে পারি। পরবর্তী ধাপে আমরা সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে যাই। বাণিজ্য মন্ত্রণালয়, এবং এনবিআর এর সাথে যৌথসভা করে একটা নির্দেশনা খুব সহসা জারি করতে পারবো বলে আমরা আশা করছি।’

তথ্যসচিব কামরুন নাহারের পরিচালনায় বিএফপিডিএ সভাপতি খোরশেদ আলম খসরু,  চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি কাজী শোয়েব রশীদ ও প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com