বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

শহীদ দিবসে ২, ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণে নিয়মিত বাৎসরিক কর্মসুচির অংশ হিসেবে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)এ কর্মসূচির আয়োজন করে।     

ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত প্রায় ২, ৫০০ রোগীদের কিডনি, হার্ট, গ্যাস্ট্র এন্ট্রোলজি, গাইনি, অর্থপেডিক, ডায়াবেটিকস, নাক ,কান, গলা, মেডিসিন, ডেন্টাল, বাতব্যথা, প্যারালাইসিস সহ সকল বিভাগে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও ৩শ’র অধিক চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।      

ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

দেশের বিশেষজ্ঞ ৭০ জন চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টীম বিনামূল্যে রোগীদের চিকিৎসা প্রদান করেন। ফ্রি মেডিকেল  ক্যাম্প উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (সখীপুর -বাসাইল) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ আবদুল হালিম, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশের নির্বাহী পরিচালক ডাঃ একেএম ফজলুর রহমান, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,  বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম এবং সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ এম এ সামাদ। স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পস এর প্রতিষ্ঠাতা সহসভাপতি নাসরিন বেগম।     

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com