মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

টাঙ্গাইল সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই সোহাগপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং আহত হয়েছে ৩ জন।

শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের ওই এলাকার জুঁই যুথী ফিলিং স্টেশনের সামনে একটি কাভার্ডভ্যান লেগুনাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।নিহত সবাই নাসির গ্লাস ওয়ার এ্যান্ড টিউব ইন্ডাস্ট্রির কারখানা শ্রমিক।

নিহতরা হলেন গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই গ্রামের অমুল্য চন্দ্র দাসের ছেলে তপন চন্দ্র দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর থানার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭), রংপুর জেলার রাশেদা বেগম (৩৫)। দুর্ঘটনায় আহতরা হলেন হেলেনা বেগম, পারভীন বেগম ও রেজিয়া আক্তার। আহত ৩ জন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

 পুলিশ জানান, ভোর ৬টার দিকে উপজেলার গোড়াই এলাকা থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা (গাজিপুর-ঠ-১১-১৪৫) জুই যুথী পাম্পে জ্বালানী নিতে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। স্থানীয়দের সহায়তায় ৫ জন যাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। নিহতরা সবাই স্থানীয় নাসির গ্লাস ওয়ার এ্যান্ড টিউব ইন্ডাস্ট্রির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানকে আটক করা সম্ভব হয়নি। ঘাতক কাভার্ড ভ্যানটি আটকের চেষ্টা চলছে। নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com