বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

রাবিতে দু’দিনব্যাপী চাকরি মেলা শুরু হবে বুধবার

  • আপডেট টাইম : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে সপ্তমবারের মত দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হবে আগামী বুধবার। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল মাঠে চাকরি মেলার উদ্বোধন করবেন রাবির উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী জাকারিয়া।

আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন জানান, দু’দিনব্যাপী চাকরি মেলায় দেশের ২০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রথম দিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো তাদের নির্ধারিত বুথে চাকরি প্রার্থীদের বায়োডাটা জমা নেবে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে  স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা চাকরি প্রার্থীরা সিভি জমা দিতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে সংগঠনের বুথেও সিভি জমা দিতে পারবে।

তিনি আরও জানান, মেলার দ্বিতীয় দিন প্রতিষ্ঠানগুলো জমাকৃত সিভি থেকে নির্বাচিত চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেবে।

মেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ক্যারিয়ার সম্পর্কিত ৫টি সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এছাড়া মেলা প্রাঙ্গনে রাবির প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যা ৫টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) মিলনায়তনে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, ক্লাবের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিমুল হক, সংগঠনের সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদ বিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নওরিন জান্নাত ঐশী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com