বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে কাব স্কাউটদের দীক্ষা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে কাব স্কাউটদের দীক্ষা অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সায়েমমো: তৌহিদুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জোসনা খাতুন, ইন্সট্রাক্টর জোহরাখাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোনায়েম খান বক্তব্য রাখেন।কাব স্কাউটদের দীক্ষা গ্রহণ করান পোড়রা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপা মন্ডল।

এ সময় জেলা প্রশাসক এস, এম ফেরদৌস কাব স্কাউটদের স্কার্প, ব্যাজ ও ক্যাপ পরিয়ে দেন। দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে কাব স্কাউটরা জাতীয় পর্যায়ে স্কাউটদের মর্যাদায় ভূষিত হয়। দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে কাব স্কাউটরা নেচে গেয়ে আনন্দ প্রকাশ করে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য বিদ্যালয়েও কাব স্কাউটদের দীক্ষা অনুষ্ঠিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com