শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

লৌহজং নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: লৌহজং নদী টাঙ্গাইল শহরের প্রাণ। এ নদীকে কেন্দ্র করেই এ শহরের উৎপত্তি।প্রায় তিন বছর উদ্ধার কার্যক্রম স্থবির থাকার পর সরকারের নির্দেশনায় লৌহজং নদী উদ্ধারে উচ্ছেদ অভিযানে নেমেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার  দুপুরে জেলা প্রশাসক  শহীদুল ইসলামের নেতৃত্বে নদী দখল করে গড়ে উঠা সাততলা বিশিষ্ট একটি ভবন উচ্ছেদের মধ্যে দিয়ে এ উদ্ধার কার্যক্রম শুরু হয়। এর আগে বেলা ১২ টার দিকে পৌর্ এলাকার ভেড়াডোমায় সভা আয়োজন করে কার্যক্রম এর উদ্বোধন করা হয়।     

২০১৬ সালে ঘটা করে সমন্বিত উচ্ছেদ অভিযানের মাধ্যমে নদীর দুই তীর উদ্ধারে নামে কর্তৃপক্ষ। প্রায় দুই কিলোমিটার অংশের দু’পাড়ের অল্প কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদের পর অজানা কারণে বন্ধ হয়ে যায় লৌহজং নদী উদ্ধার কর্মসূচি। চলতি মাসে আবার এ অভিযান শুরু করা হয়। এদিকে সরকারেরে নির্দেশনা মোতাবেক নদীর দুই তীরের দশ মিটার বা ৩৩ ফিট করে দখলমুক্ত করার নির্দেশ থাকলেও মানবিক কারণ দেখিয়ে দুই তীরে ২০ ফিট করে অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য , টাঙ্গাইল সদর উপজেলার ঢালান শিবপুর থেকে মির্জাপুরের বংশাই নদী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ এক সময়ে খরস্রোতা এই লৌহজং নদী । নদীটি  শহরের অংশেই বয়ে গেছে প্রায় ১০ কিলোমিটার। আর এই ১০ কিলোমিটার অংশের দু’পাশে  হাজার হাজার বাড়িঘর ও অবৈধভাবে স্থাপনা গড়ে উঠায় দখল দূষণে বর্তমানে সরু নালায় পরিণিতি  লাভ করেছে। অথছ এক সময় এই নদী দিয়ে জাহাজ ও লঞ্চ চলতো শহরের আমঘাট পর্যন্ত। কলকাতা ও লন্ডনের সাথে নৌপথে বাণিজ্যিক যোগাযোগ রক্ষায় লৌহজং নদীর ছিল অপরিসীম ভূমিকা।     

 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com