সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

উল্লাপাড়ায় ১১ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৬৩ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে র‍্যাব‌ -১২ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১’শ টাকা করে জরিমানা করেছেন উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। দণ্ডপ্রাপ্তরা হলো, রেজাউল করিম(৫০), রফিকুল ইসলাম (২২), আয়নাল হক (৩৬), ইয়াকুব আলী (২৬), মোশারফ (২৪), মহাসীন মিয়া (২৬), শ্রী সমির রায় (৩০), ইয়াছিন ফকির (৩২), মাসুদ রানা (৩২), আলাউদ্দিন (২৩), ওমর ফারুক (২৪)। এরা সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

র‍্যাব‌ -১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই উপজেলার শ্যামলিপাড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে  বিচারক তাদের উল্লেখিত কারাদন্ডাদেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com