শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের রায়

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন। বুধবার আসামি হয়রত আলী বেপারীর (৩৫) অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি একেএম নূরুল হুদা রুবেল জানান , মানিকগঞ্জ সদর উপজেলার ফাড়ীরচর গ্রামে নূরুল হকের ছেলে হয়রত আলী বেপারী (৩৫) সাথে ২০০০ সালে  একই গ্রামের মামলার বাদী  মোন্নাফ বেপারীর মেয়ে রোকসানা আক্তারের (২৫) বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্মের  পর রোকসানাকে যৌতুকের জন্য  শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসে তার স্বামী  হয়রত আলী বেপারী।

২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর হয়রত আলী বেপারী রোকসানার বাবার বাড়িতে এসে যৌতুকের এক লক্ষ টাকা দাবি করে। যৌতুক দিতে অস্বীকার করায়  রোকসানার বাবা মোন্নাফ বেপারীর সাথে হয়রত আলী বেপারীর কথা কাটাকাটি হয় । ওই দিনই রোকসানা তার স্বামীর সাথে শ্বশুড় বাড়ি চলে যায়। ওই রাতেই স্বামী হয়রত আলী তার স্ত্রী রোকসানাকে হত্যা করে রাত ১১ টার দিকে লাশ বারান্দার আড়ার সাথে ঝুলানোর সময় লোকজন দেখে ফেলে। 

পরে দিন ২৮ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় রোকসানার বাবা মোন্নাফ বেপারী বাদী হয়ে মেয়েকে হত্যার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৯ সালে ২ সেপ্টেম্বর হয়রত আলী বেপারীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আসামি হয়রত আলী বেপারী আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান। আদালতে মোট ৯ জনের সাক্ষী গ্রহন করা হয়। আসামি হয়রত আলী বেপারীর বিরুদ্ধে তার স্ত্রী রোকসানা আক্তারকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার মানিকগঞ্জ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামিকে ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com