বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

বগুড়ার তিহান পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার রাজিত হাসান তিহান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। শেরপুরের শেরউড ইন্টারন্যাশনাল  স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ৬০০ নম্বরের মধ্যে ৫৯৪ পেয়ে জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে। তিহান ভবিষ্যতে ব্যারিস্টার হতে চায়।

রাজিত হাসান তিহান বগুড়া শহরের সেউজগাড়ি এলাকার যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা রাশেদুন নবী রনি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকতার জাহান তাজমার ছেলে।

শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনা পারভীন জানান, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রাজিত হাসান তিহান (রোল নম্বর-১৭৭) বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৬, গণিতে ১০০, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ১০০, প্রাথমিক বিজ্ঞানে ১০০ এবং ধর্মে ১০০ নম্বর পেয়েছে। তিহান ও তার বাবা-মা সকলের দোয়া চেয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com