বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি ও সহ-সাধারণ সম্পাদকসহ ৭টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা এবং সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।

আগামী এক বছরের জন্য নির্বাচিত হলেন: সভাপতি জামিলুর রশিদ খান (বিএনপি), সহ-সভাপতি: মো. নুরুজ্জামান (আ’লীগ), সাধারণ সম্পাদক: মো. লুৎফর রহমান(আওয়ামী লীগ), সহ-সাধারণ সম্পাদক: হুমায়ুন কবীর(বিএনপি), অর্থ সম্পাদক: কাজী মিজানুর রহমান মিজান (বিএনপি), পাঠাগার সম্পাদক: মো. আরশেদ আলী(আ’লীগ), ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ রেজাউল করিম রেজা(বিএনপি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ কবির প্রধান(আ’লীগ), নিরীক্ষক: মো. রফিকুল ইসলাম(আ’লীগ) ও মতিয়ার রহমান জাকা(বিএনপি), কার্যনির্বাহী সদস্য: মো. ওমর ফারুক(আ’লীগ), মো. হাসান সাঈদ(আ’লীগ), মোহাম্মদ আওলাদ হোসেন(বিএনপি), মো. রুবেল হোসেন (বিএনপি)ও মো. মাহফুজুর রহমান মিটুল(আ’লীগ)।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট গণনাশেষে, রাত চারটায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মেহের উদ্দিন ফল ঘোষণা করে। মোট ৫৩৬ জন ভোটারের মধ্যে ৫০৭ জন ভোটার ভোট প্রদান করেন।