বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে আ’লীগ-বিএনপি প্রার্থীরা জয়ী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি ও সহ-সাধারণ সম্পাদকসহ ৭টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা এবং সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।

আগামী এক বছরের জন্য  নির্বাচিত হলেন: সভাপতি জামিলুর রশিদ খান (বিএনপি), সহ-সভাপতি: মো. নুরুজ্জামান (আ’লীগ), সাধারণ সম্পাদক: মো. লুৎফর রহমান(আওয়ামী লীগ), সহ-সাধারণ সম্পাদক: হুমায়ুন কবীর(বিএনপি), অর্থ সম্পাদক: কাজী মিজানুর রহমান মিজান (বিএনপি),  পাঠাগার সম্পাদক: মো. আরশেদ আলী(আ’লীগ), ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ রেজাউল করিম রেজা(বিএনপি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ কবির প্রধান(আ’লীগ), নিরীক্ষক: মো. রফিকুল ইসলাম(আ’লীগ) ও মতিয়ার রহমান জাকা(বিএনপি), কার্যনির্বাহী সদস্য: মো. ওমর ফারুক(আ’লীগ), মো. হাসান সাঈদ(আ’লীগ), মোহাম্মদ আওলাদ হোসেন(বিএনপি), মো. রুবেল হোসেন (বিএনপি)ও মো. মাহফুজুর রহমান মিটুল(আ’লীগ)।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোট গণনাশেষে, রাত চারটায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মেহের উদ্দিন ফল ঘোষণা করে। মোট ৫৩৬ জন ভোটারের মধ্যে ৫০৭ জন ভোটার ভোট প্রদান করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com