শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

সিরাজগঞ্জে এবার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সন্মেলন আসর

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২০
  • ৩৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সন্মেলন-২০২০ অনুষ্ঠিত হবে। আগামী ৬ মার্চ থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গন, শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির হলরুম ও শহীদ এম.মনসুর  আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এই রবীন্দ্র সঙ্গীত সন্মেলন।

এ সম্মেলনে বিশ্ববরেণ্য কবি গুরু রবীন্দ্র ঠাকুরের সঙ্গীত, অমর সাহিত্যকর্ম ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দেশ-বিদেশের রবীন্দ্রভক্ত ও গুণীজনের পদচারণায় মুখরিত হবে যমুনা বিধৌত সিরাজগঞ্জ জেলা শহর। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও সন্মেলন উদযাপন কমিটির আহবায়ক সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম.সোহেল রোববার সকালে কলেজ অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এবারে ‘জাতীয় রবীন্দ্র সঙ্গীত সন্মেলন’ অনুষ্ঠিত হওয়ার কাঙ্খিত দিনক্ষন প্রকাশ করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবারের রবীন্দ্র সঙ্গীত সন্মেলনের আসরটি গুরত্বপূর্ন বলে আয়োজকরা মন্তব্য করেন। এ সংবাদ সন্মেলনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সন্মেলন সফলে শহরে রবীন্দ্রভক্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রচারনামুলক র‍্যালি বের হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com