বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

নওগাঁয় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুর ফেরত এক শিক্ষার্থী ভর্তি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩৬২ দেখা হয়েছে
ফটো সংগৃহীত

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে সিংগাপুর ফেরত মেহেদী হাসান নামের এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার  রাত ৮টার দিকে তাকে নওগাঁ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে যুবককে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুনীর আলী আকন্দ। তিনি আরো বলেন, সিঙ্গাপুর ফেরত ওই শিক্ষার্থীকে করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে, সে ভাইরাসে আক্রান্ত কি না তা এখনও নিশ্চিত নয়। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান চিকিৎসক। 

এছাড়া এ বিষয়ে ঢাকায় জানানো হয়েছে বলেও জানান নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক।

এর আগে, আরও বেশ কয়েকজন শিক্ষার্থী ও বাংলাদেশি জ্বর নিয়ে দেশে ফেরেন। পরে তাদের করোনা ভাইরাস সন্দেহে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। পর্যবেক্ষণে থাকার পর ভাইরাস না থাকায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

রোগীর বাবা আব্দুল খালেকে বলেন, গত বৃহস্পতিবার তার ছেলে মেহেদী হাসান সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরেন। ছেলের  শরীরে অনেক জ্বর ও ব্যথা অনুভব করলে  প্রথমে  তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসানকে সিঙ্গাপুর থেকে ফেরার খবরে নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com