সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

সিরাজগঞ্জে তমিজ উদ্দিন দইঘর সিলগালা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: আমদানি করা বিদেশি পণ্যে শুল্ক ফাঁকি তারিখবিহীন উৎপাদিত দই-মিষ্টি বিক্রির অভিযোগে ধার্য্য করা জরিমানা দিতে অস্বীকার করায় সিরাজগঞ্জ শহরের তমিজ উদ্দিন অ্যান্ড সন্স মিষ্টিমেলা ও দইঘর সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সেইসাথে ঘটনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাকে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ কুমার দত্ত জানান, আজ  বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে ‘তমিজ উদ্দিন অ্যান্ড সন্স মিষ্টিমেলা ও দইঘর’ এ অভিযান চালানো হয়। এ সময় উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন দই ও মিষ্টি বিক্রি এবং বিদেশি পণ্যে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

কিন্তু প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম ওই জরিমানা দিতে অস্বীকার করেন এবং যা পারেন তা করেন বলে হুমকি দিতে থাকেন। পরে জরিমানা আদায়ের জন্য ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ওই প্রতিষ্ঠানে উৎপাদিত দই ও মিষ্টির গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ, মূল্য, উপাদান ওজন কোনো কিছু লেখা নেই।

এ সময় প্রাথমিকভাবে ভোক্তা অধিকার আইনে দোকান মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তখন প্রতিষ্ঠানের মালিক জরিমানা দিতে অস্বীকার করেন। আরও দেখা যায় ভারতীয় পণ্যগুলোতে আমদানিকারকের সিল ছাড়াই বিক্রি করছেন। পরে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু তখনও তিনি জরিমানা দিতে অস্বীকার করেন এবং তাৎক্ষণিক অন্যান্য মিষ্টির দোকানগুলোতে ফোন করে দোকান বন্ধ রাখতে বলেন। জরিমানা আদায়ের জন্য ওই দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার সময় ওই মিষ্টির দোকানের মালিক তাকে দেখে নেবেন বলেও হুমকি দিয়েছেন। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com