মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৩৪০ দেখা হয়েছে

নওগাঁ সংবাদদাতা : নওগাঁর মান্দায় ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আদুরী ঋষিকে (৩৫) আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আদুরী ঋষি ওই পল্লীর যোগেন্দ্র ঋষির মেয়ে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ উত্তর শ্রীরামপুর এলাকার ওয়াহেদের মোড়ে অবস্থান নেয়। এসময় আদুরী নওগাঁর মহাদেবপুর থেকে নিজ এলাকায় আসার পথে তাকে আটক করে পুলিশ।

পরে তার সঙ্গে থাকা একটি স্কুলব্যাগ তল্লাশি করে ২৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, আটককৃত আদুরী ঋষি এলাকার চিহ্নিত একজন মাদক কারবারি। মান্দা থানায় তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com