রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুজিববর্ষ উপলক্ষে নওগাঁয় ২৯টি পাখি অবমুক্ত

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ২৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর ধামইরহাটের ঐতিহাসিক আলতাদিঘী শালবন জাতীয় উদ্যানে বিরল প্রজাতির ২৯টি চখাচখি পাখি অবমুক্ত করা হয়েছে।

শনিবার  দুপুরে আলতাদিঘীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উদ্ধারকৃত বন্যপ্রাণি প্রকৃতিতে অবমুক্ত করেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো.শহীদুজ্জামান সরকার।

বন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে এ পাখি অবমুক্ত করা হয়।

ধামইরহাট বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, গত ২২ জানুয়ারি সকালে রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান ও বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির পবা উপজেলার গহমাবোনা পদ্মার পাড়ে দুটি বস্তার ভেতর থেকে ২৯টি পাখিগুলো আটক করেন।

এরপর থেকে পাখিগুলো রাজশাহীতে বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। লাল ঠোঁট আর সাদা বুকে ফিতা পরা এই হাঁসের মাথা ও ঘাড়ে চকচকে সবুজ-কালোয় মেশানো মোহনীয় রং।

পাখিগুলো দেখতে খয়েরি ও দেশি প্রজাতির হাঁসের মতো। মূলত বাংলাদেশে শীতকালে এদের বেশি আগমন ঘটে। আবার শীত ফুরলে তারা চলে যায়। বিরল প্রজাতির এই পরিযায়ী পাখিগুলো পদ্মার চড়ে থাকতে ভালোবাসে। অবমুক্তকালে বিভিন্ন অতিথি পাখির কলতানে মুখরিত হয় দিঘী। যা দেখে মুগ্ধ হয় আগত দর্শনার্থীরা।

এ  সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামান, রেঞ্জ কর্মকর্তা দেবাশীষ দে, ফরেষ্টার মো.আশরাফুল ইসলাম, ধামইরহাট বনবিট কর্মকর্তা মো.আব্দুল মান্নান প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com