মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

যারা ৭ মার্চের ভাষণ অস্বীকার করে, তারা স্বাধীনতাকেই অস্বীকার করে: আ’লীগ সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৩১০ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে যারা অস্বীকার করে প্রকারান্তরে তারা স্বাধীনতাকেই অস্বীকার করে।

আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ভাষণকে যারা অস্বীকার করে তারা প্রকারান্তরে স্বাধীনতাকেই অস্বীকার করে। আজকের দিনটিকে আমরা বিশেষ দিবস হিসেবে পালন করি এবং সেটাই আমরা মনে করি। যারা তা মনে করে না তাদের স্বাধীনতার কোনো চেতনা নেই।
ওবায়দুল কাদের বলেন, স্বাধিকার থেকে স্বাধীনতার আন্দোলনে উত্তরণের দিবসই ছিল ৭ মার্চ। এ দিনেই সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষণা হয়। যেই ভাষণকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, সেটা আজ বিশ্ব স্বীকৃত সর্বকালের সেরা ভাষণ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com