বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া
গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে র্যাব -১২ সদস্যরা।
তারা হলো, ওই গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫), রফিকুল ইসলামের ছেলে মাসুদ পাঠান (১৯) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার যতিন্দ্রনারায়ণ গ্রামের আঃ বারিকের ছেলে মজনু শেখ (২৪)।
র্যাব -১২’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কাশেম শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ওই গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০৩ টি মেবাইলসেট জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।