বাংলা হেডলাইনস :করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক পরিস্থিতিতে মুজিববর্ষে জনসমাগম হবে এমন অনুষ্ঠানগুলো জনস্বার্থে সীমিত পরিসরে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক, ডঃ কামাল আব্দুল নাসের চৌধুরী রোববার রাতে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন জাতীয় প্যারেড স্কয়ারে ১৭ মার্চের উদ্বোধন অনুষ্ঠানটি হচ্ছে না।আয়োজন পুনর্বিন্যাস করে পরে জানানো হবে।