বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদেরআয়োজনে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী অনুষ্ঠান মালার তৃতীয় দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে গিয়ে শেষ হয়।
এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় রবীন্দ্র পরিষদের নির্বাহী সভাপতি ড.আতিউর রহমান, সাধারন সম্পাদক বুলবুল ইসলাম, সিরাজগঞ্জ জেলার শাখার সভাপতি ড.জান্নাত আরা তালুকদার হেনরী, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক টি এম সোহেল।
বক্তব্য শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন, জাতীয় সংগীত ও পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শহীদ এম, মনসুর আলী অডিটেরিয়ামে বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকেলে সিরাজগঞ্জ সকোরি কলেজ মাঠে আলোচনা সভা, সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী সন্মেলনের সমাপ্তি হয়। সন্মেলনে দেশের ৬৪ জেলার ৮৪ টি ইউনিটের প্রায় দেড় সহস্রাধিক রবীন্দ্রভক্ত, অনুরাগি, শিল্পী, সংগঠক এই সম্মেলনে অংশ নেন।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবারের রবীন্দ্র সঙ্গীত সন্মেলনের আসরটি গুরত্বপূর্ন ছিল বলে আয়োজকরা মন্তব্য করেন।