শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা

  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২০
  • ৩৯০ দেখা হয়েছে

  

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ জেলা শাখা।

এতে জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ শাখার চেয়ারম্যান লক্ষী চ্যাটার্জির  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাসরিন সুলতানা ও সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক উর্মিলা রায়। 

আলোচনাসভায় জেলার বিভিন্ন পেশাজীবী ও নারী সংগঠনের নেতৃবৃন্দসহ নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। নারীরা যেন পুরুষের পাশাপাশি প্রতিটি স্তরেই এগিয়ে যেতে পারে সে ব্যাপারে বঙ্গবন্ধুর দিক নির্দেশনা ছিল। আজকের দিনে নারীরা যে প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে রয়েছে তার প্রেরণাই ছিল বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছে বাঙ্গালী জাতি। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৫ মার্চ  জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মানববন্ধণ ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।  বিভিন্ন সরকারি ও বেসসরকারি নারী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেনী ও পেশার নারীরা  এতে অংশ নেয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com