রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

করোনার কারণে আপাতত স্কুল-কলেজ বন্ধ হবে না : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ২৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: করোনা ভাইরাসের কারনে দেশের স্কুল-কলেজ বন্ধের মত পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘স্কুল-কলেজ স্বাভাবিকভাবে চলবে। আপাতত স্কুল বন্ধ হবে না। তবে শিক্ষা প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হবে। এ ভাইরাস নিয়ে মানুষ যতটা আতঙ্কিত, আসলে বিষয়টা এতো আতঙ্কের নয়। তবে এই ভাইরাস নিয়ে রিউমার যেন না ছড়ায়, এজন্য আমাদের যত্নশীল হতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস সংক্রান্ত এক বৈঠকে এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে স্কুলে হ্যান্ড সানিটাইজার ব্যবস্থা করা হোক। এই মেসেজটা শিক্ষার্থীরা তাদের পরিবারের কাছেও নিয়ে যাবে। এখনকার  জন্য এই নির্দেশনা, পরে অন্য নির্দেশনা এলে শিক্ষা মন্ত্রণালয় তা জানাবে, আমরা সাহায্য করব।

এদিকে আজ আইইডিসিআর সংবাদ সম্মেলনে বলা হয়েছে দেশে নতুন করে করোনা ভাইরাসের আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি। করোনা ভাইরাস আক্রান্ত তিন জনের অবস্থা স্থিতিশীল। তিন জন আক্রান্ত রোগীর সাথে সংস্পর্শে আসা ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে আমরা জানুয়ারি মাস থেকেই প্রস্তুতি নিয়েছি। এয়ারপোর্টে নতুন করে ২টি স্ক্যানার বসানো হয়েছে। এই নিয়ে ৬টি স্ক্যানার বসানো হয়েছে এয়ারপোর্টে। তিনটি কমিটি করেছি, জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে। আমরা আশঙ্কায় ছিলাম যেকোনো সময় আমরা আক্রান্ত হতে পারি।

রোববার রোগী শনাক্ত হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিচ্ছেন।

বিদেশ থেকে যারা আসছেন তাদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, প্রয়োজন ছাড়া দেশে আসবেন না আপনারা। যদি আসতেই হয় তাহলে এসে সেলফ কোয়ারেন্টাইনে থাকবেন। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের মেডিকেল টিম গিয়ে আপনাকে পরীক্ষা করবে।

করোনা ভাইরাস মোকাবেলায় ঢাকায় ৪০০ বেড প্রস্তুত করা হয়েছে জানিয়েছেন জাহিদ মালেক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com