মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ

করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখতে চেয়েছিল : ফখরুল

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৩২৬ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিদেশীরা আসতে অপারগতা  জানানোয় করোনা আক্রান্তের ঘোষণা। করোনা ভাইরাসে বাংলাদেশীদের আক্রান্তের বিষয়টি সরকার গোপন করতে চেয়েছিল।

ফখরুল বলেন ‘সরকার করোনাভাইরাস নিয়ে এতোদিন কিছু বলেনি। তারা খুঁজে পায়নি। কি কারনে পাইনি তা জানিনা। হঠাৎ করে কালকে খুঁজে পেয়েছেন’।

তিনি বলেন, যখন বিদেশি অতিথিরা বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ করলেন তখনই এই তিনজনের নাম আসলো।

‘আমার ধারণা তারা পুরোপুরি জিনিসটাকে গোপন করার চেষ্টা করেছেন। এ ব্যাধিটি বাংলাদেশে অনেক আগেই এসেছে বলে অনেকের ধারণা। এই ধারণা গুলো সত্যিকার অর্থে এখন প্রকাশিত হতে যাচ্ছে’, যোগ করেন ফখরুল।  

সোমবার  জাতীয় প্রেসক্লাবে খন্দকার মোশাররফ হোসেনের ‘প্রগতি ও সত্যের  সন্ধ্যানে’ ও ‘মূল্যবোধ অবক্ষয়ের খন্ডচিত্র’  নামে দুটি গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com