বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো, সিরাজগঞ্জ পৌর এলাকার শরিফ ওরফে বুলেন (২৮), নাজিম ওরফে নাদের (২৯) ও শুকুর আলী ওরফে সাতাল (৩৫)সহ বিভিন্ন মামলার আরো ৭ জন।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সোমবার দিনভর পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদেরকাছ থেকে ২৯ গ্রাম হেরোইন, ৮ পিস ইয়াবা, ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক কারবারি ৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।