সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

রাজশাহীর মোহনপুরে ফেনসিডিল রাখায় যুবকের কারাদণ্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৩৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর মোহনপুরে ফেনসিডিল রাখার অপরাধে রাজশাহী জেলা সৈনিক লীগের সাবেক সভাপতি রনি উজজামান ওরফে জিমি কাটার রনি (৩৮) কে কারাদন্ড দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বিকাল ৫ টায় আটক করার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জিমি কাটার রনিকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড।

জিমি কাটার রনি ধুরইল পাকুড়িয়া গ্রামের আহাদ আলীর ছেলে। গোপন সংবাদ পেয়ে মোহনপুর সহকারী কমিশনার ভূমি জাহিদ বিন কাশেম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার ধুরইল ইউনিয়নের পাকুড়িয়া বিলে পাকারাস্তার উপর তার দেহ তল্লাশী করে ১ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে নগদ ১০ হাজার টাকা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা  সহকারী কমিশনার ভূমি ও জাহিদ বিন কাশেম।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ভ্রাম্যমাণ আদালতে জেল হওয়ার পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com