মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির

সারিয়াকান্দিতে বাকিতে সিগারেট না দেয়ায় দোকানীকে মারধর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ২৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে বাঁকিতে সিগারেট না দেয়ায় সন্ত্রাসীদের মারপিটে মিজানুর রহমান লাবলু নামে এক মুদি দোকানী আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে কালিতলা গ্রোয়েন এলাকায় ওই ঘটনার সময় দোকান ভাংচুর করে অন্তত ৫০ হাজার টাকা ছিনিয়ে নেবার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, বাকিতে সিগারেট না দেয়ায় দোকানীকে মারপিট করা হয়েছে। তবে টাকা ছিনতাইয়ের অভিযোগের তদন্ত চলছে। মামলা দিলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মুদি দোকানী মিজানুর রহমান লাবলু অভিযোগ করেন, বাগবেড় এলাকার ওয়াসিম প্রামানিক ও কুটিবাড়ির ফরহাদ মিয়া তার কাছে আগে বাঁকিতে সিগারেট নিয়ে টাকা দেয়নি। মঙ্গলবার বিকাল ৫টার দিকে তারা মোটরসাইকেলে তার দোকানে আসে। এরপর তারা তার কাছে আবারো বাঁকিতে সিগারেট চায়। তিনি বাঁকি দিতে রাজি না হলে হত্যা মামলার আসামি ওয়াসিম ও ছিনতাইকারী ফরহাদ তাকে মারপিট করে। তারা তার দোকানের মালামাল তছনচ ও ক্যাশ থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। হামলাকারীদের মধ্যে ওয়াসিম ধাপগ্রামের বাবু হত্যা মামলার আসামি। সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছে। এছাড়া ফরহাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com