শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে মুন্নু স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৩৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদরে এলাকায় মুন্নু স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর ও শিক্ষামন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান এর উদ্বোধন করেন।

এর আগে সকালে শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে মুন্নু গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ এবং প্রতিষ্টানটির চেয়ারম্যান আফরোজা খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কিউরেটর ও শিক্ষামন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান ।

এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দা নাসরিন আক্তার, মুন্নু সিরামিক ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক রাফিল ইসলাম, অধ্যক্ষ মো. আকতারুজ্জামানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৩ সালে জেলা সদরের গিলন্ড মুন্নু সিটিতে সাবেক মন্ত্রী প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু শিক্ষা প্রতষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।  বুধবার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারটি উদ্বোধন করা হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ছবি, মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে বিভিন্ন লেখকের বই রয়েছে। এ ছাড়া ইলেক্ট্রনিকস ডিভাইজের মাধ্যমে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর বিভিন্ন ঘটনাসম্বলিত ভিডিও এবং স্থিরচিত্র প্রদর্শনের ব্যবস্থাও রয়েছে এই কর্ণারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com