বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হাম, রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ মার্চ ২০২০ থেকে ১১ এপ্রিল ২০২০ পর্যন্ত এই কর্মসুচি চলবে। এ সময় জেলার ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী ৮ লাখ ৩২ হাজার ৫৯৯ জন শিশুকে ১ ডোজ করে টিকা দেয়া হবে। এসময় বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা এবং করনীয় বিষয়েও আলোচনা করেন সিভিল সার্জন।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নুরে জান্নাত স্বপ্না ও মেডিক্যাল অফিসার ডাঃ হাবিবুর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তারা। সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।