শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে শুভযাত্রা পরিবহনের স্পেশাল সার্ভিস উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৩৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে শুভযাত্রা পরিবহনের স্পেশাল সার্ভিস চালু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শিবালয় উপজেলার পাটরিয়ার লঞ্চেঘাটে নতুন এই সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ।

বাস কর্তৃপক্ষ জানায়, শুভযাত্রা পরিবহনের স্পোশাল এই সার্ভিসে ৮০টি বাস পাটুরিয়াঘাট থেকে ঢাকার গুলিস্তান রুটে চলাচল করবে। প্রতি ৮ মিনিট পর পর বাসগুলো ছাড়বে পাটুরিয়াঘাট ও ঢাকার গুলিস্তান থেকে। ভাড়া নির্ধারন করা হয়েছে পাটুরিয়াঘাট থেকে ঢাকার গুলিস্তানে যাত্রী প্রতি ১৩০টাকা ।

মানিকগঞ্জ শুভযাত্রা মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দীর্ঘদিনের প্রতিক্ষিত শুভযাত্রা পরিবহনের নতুন এই সার্ভিস চালু হওয়ায় পাটুরিয়াঘাটের হাজার হাজার যাত্রীরা অনায়াসে ঢাকার গুলিস্তানে যাতায়াত করতে পারবে।এতে যাত্রীদের ভোগান্তি কমবে।

উদ্বোধনী অনুষ্ঠানে  শিবালয় উপজেলার মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: আলাল উদ্দিন আলাল, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে সাধারন সম্পাদক মোস্তফা কামাল, শুভযাত্রা  মালিক সমিতি গুলিস্তান অঞ্চলের সভাপতি করিম মোল্লা, মানিকগঞ্জ অঞ্চলের সাধারন সম্পাদক সাজিব হোসেন, নির্বাহী সদস্য মো: জাহিদুল ইসলাম খোকন, ট্রাফিক সার্জেন্ট জাসেল বক্তব্য রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com